৬৪ জেলার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক সংস্থার আইনগত ক্ষমতা অক্ষুণ্ন রেখে সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ ও রুলস অব বিজনেসের বিধান অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের কার্যপরিধিতে বলা হয়েছে— তারা নিজ নিজ জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ উন্নয়নমূলক কাজের তদারকি করবেন এবং প্রয়োজনে জেলা পর্যায়ের বিভিন্ন সভায় অংশ নেবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্বপ্রাপ্তদের তালিকা নিচে দেওয়া হলো-

ইকবাল হাসান মাহমুদ: রাজশাহী ও নাটোর

আবু জাফর মো. জাহিদ হোসেন: লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়

আবদুল আউয়াল মিন্টু: লক্ষ্মীপুর

নিতাই রায় চৌধুরী: চুয়াডাঙ্গা

খন্দকার আবদুল মুক্তাদির: হবিগঞ্জ

আরিফুল হক চৌধুরী: মৌলভীবাজার

মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি: চট্টগ্রাম

এম রশিদুজ্জামান মিল্লাত: শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা

আসাদুল হাবিব দুলু: ঠাকুরগাঁও ও দিনাজপুর

মো. আসাদুজ্জামান: খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট

জাকারিয়া তাহের: ফেনী ও নোয়াখালী

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল: মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ

সাচিং প্রু: কক্সবাজার

মো. শরীফুল আলম: টাঙ্গাইল ও নরসিংদী

শামা ওবায়েদ ইসলাম: মাদারীপুর ও শরীয়তপুর

অনিন্দ্য ইসলাম অমিত: মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ

আবদুল বারী: বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ

সুলতান সালাউদ্দিন: ঢাকা

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন: খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি

হাবিবুর রশিদ: গাজীপুর ও নারায়ণগঞ্জ

মো. রাজীব আহসান: বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর

মীর শাহে আলম: রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম

ফারজানা শারমিন: সিরাজগঞ্জ ও পাবনা

শেখ ফরিদুল ইসলাম: যশোর, মাগুরা ও নড়াইল

ইয়াসের খান চৌধুরী: জামালপুর ও কিশোরগঞ্জ

আহমেদ সোহেল মঞ্জুর: বরিশাল, ভোলা ও ঝালকাঠি

মোহাম্মদ শামীম কায়সার: জয়পুরহাট ও নওগাঁ

মো. জি কে গউছ: সিলেট ও সুনামগঞ্জ

মিয়া নূরুদ্দিন আহমেদ: রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ

এ বি এম আশরাফ উদ্দিন (নিজান): ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর