বিএনপি ক্ষমতায় আসার আগেই স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে

বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ নাকি ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। তাদের কথা মেনে নিলাম, কারণ সবাই ক্ষমতায় থাকতে চায়। তাদের ভাষায়, এটা স্বৈরাচারী মনোভাব। এই কারণে বিএনপি-জামায়াতও ক্ষমতায় আসতে চায়। তারা এটাও বলছে যে, এইবার আওয়ামী লীগের পতন হলে আর একশ বছর নাকি ক্ষমতায় আসতে পারবে না, অর্থাৎ এই একশ বছর তারা ক্ষমতায় থাকবে।

তাহলে, এটা আপনাদের কোন ধরনের মনোভাব ভাই? আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেখাচ্ছে, আর আপনারা আসার আগেই দেখাচ্ছেন। তাহলে আসল স্বৈরাচারী মনোভাব কার?

যাই হোক, ক্ষমতার মক্কা অনেক দূরে ভাই সকল। আকাঙ্ক্ষা থাকা ভালো, উচ্চাকাঙ্ক্ষা খুব বিপদজনক।
আপনাদেরকে হয়তো কেউ গাছে উঠানোর লোভ দেখাচ্ছে, পরে কিন্তু লোক পাবেন না।

আপনাদের ক্ষমতা হস্তান্তর ইতিহাস খুব বাজে, ১৯৯৬ এবং ২০০৬ একবারও শান্তিপূর্ণ হয় নাই। আওয়ামী লীগ কিন্তু ২০০১ সালে ক্ষমতা হস্তান্তর করে শান্তিপূর্ণ ভাবেই বিদায় নিয়ে ছিল।

লেখক : আশরাফুল আলম খোকন, প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব।