ঢালিউডে বেশ কয়েক বছর কাটিয়ে দেওয়ার পরও নিজের কোনো শক্ত অবস্থান তৈরি করতে পারেননি বিপাশা কবির। বেশ কয়েকটি চলচ্চিত্রের ‘আইটেম গানে’ পারফর্ম করে দর্শকদের কাছে পরিচিত পেলেও নায়িকা হিসেবে কোনো সিনেমায় সেভাবে সাফল্যের মুখ দেখেননি তিনি।
অবশেষে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই নিউ ইয়র্কে বসবাস করছেন বিপাশা। সেখানেই নিজের জীবন নতুন করে সাজাতে চান তিনি।
কেন শোবিজ অঙ্গন ছাড়লেন, এমন প্রশ্নে বিপাশা জানান- আইটেম গানে পারফর্ম করে একঘেয়েমিতা চলে আসছিল। আইটেম গান ছেড়ে নায়িকা হয়েও দর্শকপ্রিয়তা পাননি তিনি। ফলে একটা সময় উন্নত ভবিষ্যতের আশায় সিনেমা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।






