জাকসু নির্বাচন কমিশনারের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অধ্যাপক মাফরুহী সাত্তার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, লেভেল প্ল্যায়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।

এদিকে জাকসু নির্বাচনের ভোট গণনা সাময়িক স্থগিতের পর পুনরায় শুরু হয়েছে। রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।