পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন পদত্যাগ না করেন সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আংশিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানি হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে।
জনস্বার্থে রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাম্মেল হক। রিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও আইন সচিবসহ আটজনকে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে রিটকারী আইনজীবী বলেন, আমার আশঙ্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। এটি হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই যাতে তিনি পদত্যাগ না করেন সে বিষয়ে নির্দেশনা চেয়ে রিট করেছি।






