আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আগামী ২৮ অক্টোবর রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন অংশ নেবে বলে জানান কামরুল ইসলাম।
এর আগে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। বুধবার নয়াপল্টনের সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।






