অন্তর্জালে নতুন লুকে ধরা দিলেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কিয়ারা আদভানি। একটি নতুন ভিডিও শ্যুটে উষ্ণ আবেশে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ফেমিনা ম্যাগাজিনের কাভারের জন্য নতুন হেয়ারকাট ও গর্জিয়াস লুকে ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়েছেন কিয়ারা আদভানি। নিজের ইনস্টাগ্রাম পেজে ভিডিও শ্যুটের একটি বিটিএস ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে ঝলমলে পান্না সবুজ ব্র্যালেট-স্টাইলের টপ এবং ম্যাচিং স্কার্ট পরা অভিনেত্রীকে দেখে ভক্তরা রীতিমতো চমকে গিয়েছেন। কিয়ারার আকর্ষণীয় লুক দেখে কমেন্টে মুগ্ধতা প্রকাশ করেছেন তারা।
সম্প্রতি দোহায় শাহিদ কাপুরের সঙ্গে রোমান্টিক গানে মঞ্চে নাচ পরিবেশ করেছেন কিয়ারা। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে রণবীর সিং এবং আলিয়া ভাটের আগামী ছবি ‘বৈজু বাওরা’য় চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের লাস্যময়ী এই অভিনেত্রী।






