অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি ৩০০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। এরপর ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন যাচাই-বাছাইয়ের আপিল গ্রহণ হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
এ ছাড়া প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও পট্রচারণার শেষ তারিখ ৫ জানুয়ারি বলে জানান সিইসি হাবিবুল আউয়াল।






