ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নবগঠিত কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরে জেলার রায়পুর উপজেলা সন্তান ইসরাফিল চৌধুরী পাভেল।
শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ৭১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় পদে ৩৮ জন পদ পেয়েছেন। এছাড়াও উপ-সম্পাদক পদে ১৩৮ জন, সহ-সম্পাদক পদে ৯ জন এবং সদস্য পদে ৯ জন রয়েছেন।
পাভেল ঢাকাস্থ রায়পুর ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সম্পাদক। ইসরাফিল চৌধুরী পাভেল তেজগাঁও কলেজ থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়াশোনা করছেন।
জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন এবং তার পবিত্র রক্তের সাহসী উত্তরাধিকারী গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বের বিস্ময়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রপথিক, তরুণ প্রজন্মের আইকন সজীব ওয়াজেদ জয়। তার নেতৃত্বে আগামীর তথ্যপ্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দেশ ও দক্ষ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।






