অনলাইন মিডিয়া মালিকদের সংগঠন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গ্রীন রোডে সংগঠনটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া।
বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রাশিদুল হাসান বুলবুল, আবু সুফিয়ান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমা সুলতানা নীলা, অর্থ সম্পাদক, আনহার সমশাদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম তুষার, জুয়েল আনন্দ, রাশেদ বাবু , সহ-প্রচার সম্পাদক, বোমা, শামিম রেজা।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত জ্বামান স্বপন। এসময় উপস্থিত ছিলেন বোমা’র নির্বাহী সভাপতি কামাল হোসেন, লায়ন জি এম হাফিজুর রহমান, শরিফুল ইসলাম প্রমুখ।






