পুনরায় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিউজ২১বিডি.কম এর সম্পাদক একেএম শরিফুল ইসলাম খান।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গ্রীন রোডে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। তিনি ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটির নির্বাহী সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. কামাল হোসেন এবং মীর আব্দুল আলিম। সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন রাশেদুল ইসলাম বুলবুল ও আবু সুফিয়ান রতন। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে শাহাদাত জামান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন এবং সহ সাধারণ সম্পাদক পদে সালেহ রশিদ অলক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক নাজমা সুলতানা নীলা, অর্থ সম্পাদক আনহার সামসাদ, তথ্য গবেষণা সম্পাদক জাহাঙ্গীর আলম তুষার, দপ্তর সম্পাদক হামিদ রনি, প্রচার সম্পাদক লায়ন আখতারুজ্জামান এবং সহ প্রচার সম্পাদক রাশেদ বাবু। পাশাপাশি নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান হিমেল, খান নজরুল ইসলাম হান্নান, জামসেদ ওয়াজেদ, আবু নাঈম খান, জুয়েল আনন্দ, লায়ন জি এম হাফিজুর রহমান এবং শামিম রেজা।
এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী, উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, মি. আগষ্টিন পিউরীফিকেশন এবং এস এম মহসিন ঈমাম।
সভায় নতুন কমিটির পরিকল্পনা ও সংগঠনের অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা করা হয়। কমিটির সদস্যরা অনলাইন মিডিয়ার উন্নয়ন এবং পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।






